বাংলাদেশ সফরের সময়ও পিএসএলে কোচিং করাবেন রঙ্কি-ওরাম
ফ্র্যাঞ্চাইজি লিগের সূচির সঙ্গে সাংঘর্ষিক হলে বেশিরভাগ সময়ই জাতীয় দল থেকে ছুটি পেয়ে থাকেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন-লকি ফার্গুসনরা। ক্রিকেটারদের মধ্যে কোচদেরও ছুটি দিচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য সাউথ আফ্রিকা সিরিজ ও বাংলাদেশ সফরের সময় ছুটি পাচ্ছেন লুক রঙ্কি ও জ্যাকব ওরাম। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।