ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণালী যুগের তারকা চার্লি ডেভিস আর নেই
ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার চার্লি ডেভিস আর নেই। ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ষাটের দশকের শেষ ভাগ ও সত্তরের দশকের শুরুর দিকে ক্যারিবিয়ানদের হয়ে খেলা এই ক্রিকেটার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।