‘এই বোলিং নিয়ে ভারতের বিশ্বকাপ জেতার কোনো সুযোগ নেই’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেও স্বস্তিতে থাকার সুযোগ কম ভারতের। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ট্রফি নিশ্চিত করলেও শেষ ম্যাচে ৩৫১ রান করেও হেরেছে তারা। শাই হোপের অপরাজিত ১৬২ রানের ইনিংসে ৪৮.২ ওভারে ৩৫২ রান তাড়া করে পাঁচ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।