ছিটকে গেলেন মালিঙ্গা, বদলি মাদুশান
কাঁধের চোটে ইশান মালিঙ্গার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারার সংশয় ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সেই সংশয়ই সত্যি হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ছিটকে গেলেন মালিঙ্গা। ডানহাতি পেসারের বদলি হিসেবে শ্রীলঙ্কার স্কোয়াডে যুক্ত হয়েছেন প্রমোদ মাদুশান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।