টেস্ট দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেট থেকেও বিরতিতে ক্রলি
টেস্ট দল থেকে বাদ পড়ার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি জ্যাক ক্রলি। সেই চাপের মধ্যেই এবার সাময়িকভাবে লাল বলের ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন ইংল্যান্ডের এই ওপেনার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের পরবর্তী দুই ম্যাচে খেলছেন না ইংল্যান্ডের এই ব্যাটার।