অল আউট করে দেওয়ার ‘হুমকি’ টেইটের, জয়ে আশাবাদী পাকিস্তানও
‘আমার মনে হয় আমরা ওদেরকে অল আউট করে দেব। ওদেরকে গুটিয়ে দেব, আশা করি…।’ সিলেট টেস্টে জেতার ব্যাপারে বাংলাদেশ কতটা আত্মবিশ্বাসী সেটা বোঝা গেল শন টেইটের কথায়। কাজটা যদিও একেবারে সহজ না। এখনো জয়ের সুযোগ আছে পাকিস্তানের। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় সফরকারীরা। মোহাম্মদ রিজওয়ান এখনো উইকেটে থাকায় জয়ের ব্যাপারে বেশ আশাবাদী আসাদ শফিক।