‘মাত্র দুটি ম্যাচ খেলেছে, সাকলাইনকে নিয়ে বাড়তি প্রত্যাশা না করাই ভালো’
অনেকটা হুট করেই বাংলাদেশ ক্রিকেটের দৃশ্যপটে আবির্ভাব আবদুল গাফফার সাকলাইনের। এরপর বছর খানেকের মধ্যেই জাতীয় দলেও চলে এলেন। অভিষেক হলো 'মাইটি' অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু অভিষেকের পরই যেন বছরজুড়ে স্বপ্নের মত কাটতে থাকা সময়ের ঘোর কিছুটা কাটলো। পেস বোলিং অলরাউন্ডারের অভাব মেটানোর প্রবল চাপ নিয়ে শুরু করার পর সেই প্রত্যাশা মেটাতে পারেননি। তবে, কঠিন সময়েও সতীর্থদের সমর্থন পাচ্ছেন সাকলাইন। পরের ম্যাচগুলোতেই সাকলাইন নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারবেন বলেই বিশ্বাস বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার পারভেজ হোসেন ইমনের।