বাংলাদেশের বিপক্ষে আচরণবিধি ভঙ্গ করায় জাজাইকে আইসিসির শাস্তি
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করেছেন আফসার জাজাই। এমন ঘটনায় শাস্তি হিসেবে আফগান ক্রিকেটারকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।