আইসিসির হল অব ফেমে গাঙ্গুলীর সঙ্গে পিটারসেন ও আঞ্জুম
আইসিসির হল অব ফেমে জায়গা করে নিয়েছেন নতুন তিন ক্রিকেটার। আগেই গুঞ্জন ছিল হল অব ফেমে যুক্ত হচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নাম। হয়েছেও তাই। তার সঙ্গে নতুন করে হল অব ফেমে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন এবং ভারতের সাবেক নারী অধিনায়ক অঞ্জুম চোপড়া।