দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলিং কোচ হলেন অমিত মিশ্র
আইপিএলের আগামী আসরকে সামনে রেখে কোচিং স্টাফে পরিবর্তন আনছে দিল্লি ক্যাপিটালস। এবার ফ্র্যাঞ্চাইজিটির স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের পরিচিত দল দিল্লিতে নতুন ভূমিকায় ফিরলেন তিনি।