টপ এন্ড টি-টোয়েন্টির রুদ্ধশ্বাস সেমিফাইনালেই থামল টাইগারদের যাত্রা
ফাইনাল খেলা হলো না বাংলাদেশ এইচপির। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেমিফাইনালে ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমির বিপক্ষে এক উইকেটে ম্যাচ হেরেছে ইরফান শুক্কুরের দল। লো স্কোরিং ম্যাচে ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে পারেনি এইচপি দল।