এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
তামিম ইকবালকে আজীবন সম্মানসূচক সদস্য হিসেবে নির্বাচিত করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের পাশাপাশি ক্রিকেট বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই স্বীকৃত পেয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোন্স এবং ভারতের চেতেশ্বর পূজারা।