হংকং সিক্সেস টুর্নামেন্টের প্লেট লেগে রানার্সআপ বাংলাদেশ
হংকং সিক্সেস টুর্নামেন্টের প্লেট লেগের ফাইনালে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে এক উইকেটে হেরে রানার্সআপ হলো বাংলাদেশ বাংলাদেশ। আগে ব্যাটিং করে বাংলাদেশ তোলে ১২০ রান। ইনিংসে প্রথম বলেই শুন্য রানে ফিরে যান হাবিবুর রহমান সোহান। তারপর ৫৬ রানের জুটি গড়েন জিসান আলম এবং আকবর আলী। সাত বলে ২৭ রান আসে জিসানের ব্যাটে।