শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্বে কারস্টেন
শ্রীলঙ্কা জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গ্যারি কারস্টেন। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে নতুন কোচের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। এ বছরের ১৫ এপ্রিল থেকে তার নিয়োগ কার্যকর হবে।
শ্রীলঙ্কা জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গ্যারি কারস্টেন। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে নতুন কোচের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। এ বছরের ১৫ এপ্রিল থেকে তার নিয়োগ কার্যকর হবে।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি শ্রীলঙ্কা নারী দল। প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেনি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপেও। চলতি বছরে আরেকটি বিশ্বকাপ খেলবেন চামিরা আতাপাত্তুরা। ইংল্যান্ড বিশ্বকাপের আগে জেমি সিডন্সকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কা ক্রিকেটে সনাথ জয়াসুরিয়ার দ্বিতীয় অধ্যায় শেষ হতে যাচ্ছে! টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দলের শেষ ম্যাচের পর প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন সাবেক এই ওপেনার। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত তার পূর্ণকালীন চুক্তি থাকলেও জানুয়ারিতেই তিনি জানিয়ে দিয়েছিলেন, ঘরের মাঠের বিশ্বকাপের পর আর দায়িত্বে থাকবেন না।
আয়ারল্যান্ড, ওমানের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয়, হ্যাটট্রিক জয়ে সুপার এইটে শ্রীলঙ্কা। অথচ দাসুন শানাকার সেই দলই হেরেছে সবশেষ তিন ম্যাচের তিনটিতেই। সুপার এইটে ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে স্বাগতিকরা। বিশ্বকাপের আয়োজকরা সেমিফাইনালের আগেই বাদ পড়ায় সমালোচনার মুখে পড়েছেন শানাকা, মাহিশ থিকশানা কিংবা কুশল মেন্ডিসরা। সমর্থক থেকে ক্রিকেট বিশ্লেষক, সবাই ধুয়ে দিচ্ছেন লঙ্কান ক্রিকেটারদের। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে নেতিবাচক আটকাতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন শানাকা।
আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হয়েছে শ্রীলঙ্কার। তবে সেই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই চোটে ঘরের মাঠে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার তারকা লেগ স্পিনার। হাসারাঙ্গার বদলি হিসেবে সুযোগ পেতে পারেন দুশান হেমন্থ।
কয়েক বছর কোমায় থাকার পর গতকাল মারা গেছেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আকশু ফার্নান্দো। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর ৩৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর থেকেই তার শারীরিক অবস্থার উন্নতি আর হয়নি।
দুই দফায় শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে ‘বোলিং স্ট্রাটেজি কোচ’ হিসেবে কাজ করেছেন লাসিথ মালিঙ্গা। ২০২২ সালের জুনের পর আবারও দেশটির ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন সাবেক তারকা পেসার। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পেসারদের নিয়ে কাজ করতে পেস বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন মালিঙ্গা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ডানহাতি লেগ স্পিনারের জায়গায় ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন চারিথ আসালাঙ্কা। তবে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। সব মিলিয়ে আসালাঙ্কার নেতৃত্বে ২৫ ম্যাচের ১১টিতে জয় পেলেও লঙ্কানরা হেরেছে ১২ ম্যাচে।
শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন প্রমোদয়া বিক্রমাসিংহে। তিনি নারী ও পুরুষ দুই দলেরই স্কোয়াড নির্বাচনের দায়িত্ব থাকবেন। তার কমিটিতে আরও যুক্ত হয়েছেন ভিনোথেন জন, ইন্দিকা ডি সারাম, রসাঞ্জলি ডি আলভিস (সাবেক নাম সিলভা) এবং থারাঙ্গা পারানাভিতানা।
দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। শ্রীলঙ্কায় ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১৯৯৬ সালে একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া সেই অধিনায়কই এবার আইনি জটিলতায় পড়লেন।
লিটন দাস, জাকের আলী অনিকদের সঙ্গে কাজ করে ভালো লাগায় পূর্ণ মেয়াদে বাংলাদেশে থাকতে চেয়েছিলেন জুলিয়ান উড। তবে ইংল্যান্ডের পাওয়ার হিটিং কোচের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশে সাড়া না পাওয়ায় শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছেন উড। আগামী এক বছর কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কাদের সঙ্গে কাজ করবেন তিনি।
পুরুষ ও নারী জাতীয় দলের ব্যাটিং স্কিলে বৈপ্লবিক উন্নয়ন আনার লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই ক্যাম্পে যুক্ত হচ্ছেন পাওয়ার হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উড। ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে এই এক সপ্তাহের কার্যক্রম।