সব ধরনের ক্রিকেট থেকে শফিউলের অবসর
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শফিউল ইসলাম। ফেসবুকে এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশের এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা অনুযায়ী চলতি বিপিএলে খেলছেন না শফিউল।
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শফিউল ইসলাম। ফেসবুকে এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশের এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা অনুযায়ী চলতি বিপিএলে খেলছেন না শফিউল।
টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে অন্য ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধ বিবেচনা করতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখনো আইসিসির আনুষ্ঠানিক বৈঠক হয়নি বা চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে ক্রিকবাজের সূত্র মতে, সহ–আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ সরানোর প্রস্তাব পুরোপুরি নাকচ করেনি সংস্থাটি।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন দাবি তুলে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার হুমকি দেয় ভারতের বেশ কিছু ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল। তাদের তোপের মুখে শেষ পর্যন্ত বিসিসিআইয়ের নির্দেশে বাঁহাতি পেসারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত। তাদের এমন দ্বিচারিতায় অবাক হয়েছেন রশিদ লতিফ।
ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুদের হুমকির জেরে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মূলত বাংলাদেশের বাঁহাতি পেসারের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না প্রতিবেশী দেশটি। এমন অবস্থায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া কতটা নিরাপদ হবে সেটা নিয়েও চারিদিকে প্রশ্ন উঠছে। আসিফ নজরুল মনে করেন, মুস্তাফিজ যেখানে চুক্তি করেও খেলতে পারে সেখানে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ নয়। এজন্য বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে বিসিবিকে আইসিসিতে চিঠি দেয়ার নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে আইপিএলের আগামী আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের পেসারের। মুস্তাফিজের ইস্যুতে এখনো পর্যন্ত ভারতীয় বোর্ড থেকে আনুষ্ঠানিক কোন তথ্য পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমতাবস্থায় মুস্তাফিজের ঘটনাকে কেন্দ্র করে খুব বেশি কিছু বললেন না আমিনুল ইসলাম বুলবুল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোন সমস্যা দেখলে সেটার জন্য আইসিসিতে যাওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন বিসিবি সভাপতি।
ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুদের হুমকির জেরে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মূলত বাংলাদেশের বাঁহাতি পেসারের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না প্রতিবেশী দেশটি। এমন অবস্থায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া কতটা নিরাপদ হবে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। খালেদ মাহমুদ সুজন মনে করেন, ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরানো ভালো একটা সমাধান হতে পারে। সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা সরকারের পক্ষ থেকে আইসিসিকে চিঠি দেয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
চলতি বছরে মাঠের ক্রিকেটে ব্যস্ত সময় পার করবেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা। ২০২৬ সালে ঘরের মাঠে পাঁচটি সিরিজ আয়োজন করবে বাংলাদেশ। যেখানে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো বাংলাদেশে এসে খেলবে। এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সময় বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি মানেই ছিল ঢাকা এবং চট্টগ্রামে ম্যাচ। তবে গত কয়েক বছরে এমন ধারণা ভেঙে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি ম্যাচ হচ্ছে সিলেটেও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সুযোগ সুবিধা নিয়েও কারো নেই কোনো প্রশ্ন।
বিসিবির পরিচালক ও সিসিডিএম কমিটির চেয়ারম্যান আদনান রহমান দিপন রীতিমতো বোমা ফাটিয়েছেন। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি বিসিবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। জানিয়েছেন ১৫ বছরে যে পরিমাণ দুর্নীতি হয়নি গত ৬ মাসেই এর চেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিসিবিতে।
‘তামিম ভাইয়ের সাথে দারুণ একটা সেশন হয়েছে। অনেক ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময়, দিক-নির্দেশনা এবং দারুণভাবে সহযোগিতা করার জন্য।’ ১৭ ডিসেম্বর দুপুর পেরিয়ে যাওয়ার পর নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে তামিম ইকবালের সঙ্গে ছবি আপলোড দিয়ে এমন ক্যাপশন দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ক্রিকেটার অর্থাৎ সতীর্থদের সঙ্গে ছবি আপলোড করা নতুন কিছু নয়। তামিমের সঙ্গে লম্বা সময় খেলায় শান্তর সঙ্গে সম্পর্কটাও বেশ। যদিও তামিম ও শান্তর ছবির গল্পটা ছিল একেবারে ভিন্ন।
গতকাল (১৩ ডিসেম্বর) চার দফা দাবি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাজির হয়েছিলেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের প্রায় ৫০-৬০ জন ক্রিকেটার। তারা সেখানে আধাঘণ্টা ধরে দাঁড়িয়ে মানববন্ধন করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্লে কার্ড ছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তফসিল ঘোষণার আগে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তী সরকারে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। আসিফ পদত্যাগ করার পর আসিফ নজরুলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে।