এক ধাপ এগিয়ে চারে উঠল বাংলাদেশ
জিম্বাবুয়ের পেসারদের গতি আর বাউন্সের সঙ্গে পেরে উঠতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। একমাত্র মুমিনুল হক ছাড়া বাকিরা সবাই ব্যর্থ হয়েছেন। বাঁহাতি ব্যাটারের বিদায়ের পর অনেকেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ব্যাটিং ব্যর্থতায় হারারে টেস্টে বাজে একটা দিন পার করেছে বাংলাদেশ। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে টাইগাররা।