পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলার অনুরোধ বুলবুলের
গতকাল লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বৈঠকের পর গুঞ্জন জোরালো হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এমনটাই ধারণা পাওয়া গেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথাতেও।