বাংলাদেশ সিরিজ মাতিয়ে নিউজিল্যান্ডের টেস্ট দলে ফক্সক্রফট
সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার নিউজিল্যান্ডের টেস্ট দলে জায়গা পেয়েছেন ডিন ফক্সক্রফট। ২৮ বছর বয়সী এই অফ স্পিনিং অলরাউন্ডারকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলে রাখা হয়েছে। গত মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট ও বল হাতে কার্যকর পারফরম্যান্সই তার জন্য লাল বলের দলের পথ খুলে দিয়েছে।