তাহিরের ৮০ ও মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রামের জয়
টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে না পারলেও ৭ চার ও ২ ছক্কায় ৬৯ বলে ৮০ রানের ইনিংস খেলে চট্টগ্রাম রয়্যালসকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন মির্জা তাহির বেগ। ম্যাচ জিততে বাকি কাজটা সেরেছেন চট্টগ্রামের বোলাররা। ব্যাটিংয়ে দুইশ স্ট্রাইক রেটে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলা শেখ মেহেদী বোলিংয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। খানিকটা খরুচে হলেও তিনটি উইকেট নিয়েছেন তানভির ইসলাম। তাদের এমন বোলিংয়ের সঙ্গে নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটারদের ব্যর্থতায় সহজ পেয়েছে চট্টগ্রাম। ৬৫ রানে হেরে বিপিএল শুরু নোয়াখালীর।