আফগান কোচের চোখে যেখানে এগিয়ে বাংলাদেশ
উত্তেজনায় ঠাসা ম্যাচটি শেষে একপেশে হয়ে যায় বাংলাদেশ দলের ফিনিশিংয়ে। দারুণ ব্যাটিংয়ে আফগানদের কাছ থেকে সিরিজ রীতিমতো ছিনিয়ে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে তিন বিভাগে দারুণ ক্রিকেট খেলার প্রশংসাও পাচ্ছে বাংলাদেশ। জাকের আলী অনিকের দলকে নিজেদের চাইতে পরিষ্কারভাবে এগিয়ে রাখছেন আফগানিস্তানের ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিক।