‘আমরা যেকোনো দলকে হারাতে পারি’
বিদেশের মাটিতে টেস্ট জিততে ২০ উইকেট নেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। বাংলাদেশের পেস বোলিং ইউনিট এখন সেই সামর্থ্য ও আত্মবিশ্বাস তৈরি করেছে বলে মনে করছেন জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের।
বিদেশের মাটিতে টেস্ট জিততে ২০ উইকেট নেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। বাংলাদেশের পেস বোলিং ইউনিট এখন সেই সামর্থ্য ও আত্মবিশ্বাস তৈরি করেছে বলে মনে করছেন জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের।
গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। আগে ব্যাট করে ৩২৯ রান তোলার পর অনূর্ধ্ব-১৭ দলকে মাত্র ৮৩ রানে অলআউট করে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল।
আগের ম্যাচে ১৭২ স্ট্রাইক রেটে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন সাব্বির রহমান। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে যেখানে শেষ করেছিলেন নর্দার্ন টেরিটোরি স্ট্রাইকের বিপক্ষে সেখান থেকেই যেন শুরু করলেন। দলের প্রয়োজনে খেলেছেন ৩৭ বলে ৪৭ রানের কার্যকরী ইনিংস। তবে বাংলাদেশের জয়ের ভিতটা গড়ে দেন মোহাম্মদ রুবেল। ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৫ উইকেট নিয়ে নর্দার্ন টেরিটোরিকে দেড়শর আগেই আটকে দেন ডানহাতি এই স্পিনার। রুবেলের ওমন বোলিংয়ের পর সাব্বিরের ব্যাটে উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ হাইপারফরম্যান্স। ছয় ম্যাচের পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে এইচপি।
সব ঠিকঠাক থাকলে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আজ (২৮ আগষ্ট) বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে সরকারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ সফরে আসেননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। আনুষ্ঠানিকভাবে না জানালেও আরও এক দফায় স্থগিত হয়েছে সিরিজটি।
সাউথ আফ্রিকা দুনিয়ার অন্যতম সেরা কঠিন জায়গা হলেও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করবে বলে বিশ্বাস করেন এবি ডি ভিলিয়ার্স। বাংলাদেশ যে ছেড়ে কথা বলবে না সেটা ভালো করে জানেন টেম্বা বাভুমা নিজেও। সাউথ আফ্রিকার অধিনায়ক জানিয়েছেন, দুর্দান্ত বোলিং আক্রমণ দিয়ে বাংলাদেশ তাদের চাপে রাখবে।
কদিন আগেই বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্টের আয়োজনের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগেই জানা গিয়েছিল এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল। এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে জিডি (গেম ডেভলপমেন্ট) ট্রফি নামে।
বাংলাদেশের ক্রিকেটারদের ইনজুরি ম্যানেজমেন্টের বড় দায়িত্ব থাকে বিসিবির মেডিকেল বিভাগের। তবে অনেক সময়ই এই মেডিকেল বিভাগকেই 'বলির পাঠা' বানানো হয়। বিশেষ করে কদিন আগেই লিটন দাসের ইনজুরি নিয়ে বড় প্রশ্নের মুখে পড়েছিল বিসিবির মেডিকেল বিভাগ। এবার বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যান ডা. মাহবুব আহমেদ শামীম জানিয়েছেন ক্রিকেটারদের ইনজুরির ব্যাপার আর ছাড় দেবেন না তারা।
আরিফুল ইসলামের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে সাব্বির রহমানের হাফ সেঞ্চুরিতে বড় পুঁজিই পায় বাংলাদেশ হাই পারফরম্যান্স। রান তাড়ায় শুরুটা ভালো হলেও নিউজিল্যান্ড ‘এ’ দলের লাগাম টেনে ধরেন রাকিবুল হাসান ও রিপন মণ্ডল। তাদের দুজনের কল্যাণে কিউইদের ১৫৮ রানে আটকে দিয়ে ২৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি। টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচে ইরফান শুক্কুরের দলের এটি চতুর্থ জয়।
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছিল শহীদ আবু সাঈদ স্ট্যান্ড নামে। যদিও বুধবার রাতে ফেসবুকে সয়লাব হয়ে যায় এই স্ট্যান্ডের নাম সরিয়ে ফেলেছে বিসিবি। তবে রাতেই বিভিন্ন গণমাধ্যমের বরাতে দেখা যায় সেই নাম বহাল আছে।
টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে যখন শঙ্কা বাড়ছে, তখন ডারউইনে বাংলাদেশের জয়কে বড় বার্তা হিসেবে দেখছেন স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের মতে, বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এমন জয় প্রমাণ করে, টেস্ট ক্রিকেট এখনো দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। ডারউইনে বাংলাদেশ ৯ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে সিরিজ শেষ হয়।
এশিয়ান গেমসে ক্রিকেট শুরুর আগেই ভেন্যু নিয়ে আয়োজকদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। জাপানের নিসশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে হবে ক্রিকেটের ম্যাচগুলো। কয়েক মাস আগেও বেসবলের জন্য ব্যবহৃত এই মাঠকে ক্রিকেটের উপযোগী করা হলেও পিচ, ড্রেসিংরুম ও খেলোয়াড়দের আবাসন নিয়ে প্রশ্ন উঠেছে।
নাইম শেখ, আফিফ হোসেন, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকির হাসানদের ব্যর্থতায় সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ও ৪১৩ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। একই চিত্র বাংলাদেশ ইমার্জিং দলের। দুই ইনিংস মিলেও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের এক ইনিংসের সমান রান করতে পারেননি মাহফিজুল ইসলাম রবিন-ইফতেখার হোসেন ইফতিরা। ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় চার দিনের ম্যাচে ইনিংস ও ১৬ রানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল।