দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন ধোনি এবং সব সফরেও সঙ্গ দিচ্ছেন। তবুও ম্যাচে অংশ নিচ্ছেন না তিনি। রবিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচেও তার না নামার সম্ভাবনাই বেশি। জানা গেছে, নিজের জন্য দলের ভারসাম্য নষ্ট হোক, এমনটা চান না ধোনি।
দলের কোচ স্টিফেন ফ্লেমিং এই প্রসঙ্গে বলেছেন, 'ধোনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তাকে যা করতে বলা হচ্ছে, সে তা মেনে চলছে। আমরা ওর উপর নজর রাখছি এবং আশা করছি খুব শিগগিরই সে মাঠে ফিরবে।'
ভারতের গণমাধ্যম থেকে আরও জানা গেছে, ধোনির খেলতে কোনও শারীরিক সমস্যা নেই। তিনি অনায়াসেই মাঠে নামতে পারেন। কিন্তু দলের বর্তমান ছন্দের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন। সাম্প্রতিক ম্যাচগুলোতে দল ভালো খেলছে এবং শেষ ম্যাচে জয়ও পেয়েছে।
বিশেষ করে তরুণ ক্রিকেটারেরা নিজেদের প্রমাণ করছে। দলে সাঞ্জু স্যামসন থাকায় উইকেটরক্ষকের জায়গাতেও কোনও সমস্যা নেই। ফলে ধোনিকে দলে নিতে গেলে কাউকে বাদ দিতে হবে, যা করতে চান না তিনি।
এই মুহূর্তে সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রয়েছে চেন্নাই। এখনও তাদের শেষ চারের দৌড়ে থাকার সুযোগ রয়েছে। সেই লক্ষ্য পূরণ করতে গেলে বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।