এক ম্যাচেই এমএলসি শেষ অশ্বিনের হাঁটুর চোটে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চলতি আসর থেকে ছিটকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের বদলি হিসেবে পিটার সিডলকে দলে নিয়েছে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।