প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়লেন ডওসন
২০২৫ সালের জুলাইয়ে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন লিয়াম ডওসন। চলতি বছর খেলছেন ইংলিশ কাউন্টিতেও। তবে আচমকা প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। সাদা পোশাকের ক্রিকেট ছাড়লেও সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন ডওসন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।