বর্ষনের ৫ উইকেট, দিপু-রবিনের ফিফটিতে বাংলাদেশের বড় জয়
রোহানাত দৌলা বর্ষনের ভেতরে ঢোকা ডেলিভারিতে ব্যাটে-বলে করতে পারলেন না রিচার্ড সেলেসওয়ানে। পরের বলে টিকতে পারলেন না ড্যানিয়েল স্মিথ। বর্ষনের শর্ট ডেলিভারিতে শর্ট স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। তৃতীয় ওভারের শেষ দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন বর্ষন। নিজের চতুর্থ ওভারের প্রথম ডেলিভারিটা করলেন ডাউন দ্য লেগ। পরের বৈধ ডেলিভারিতেই অবশ্য ফিরিকে বোল্ড করেন ডানহাতি এই পেসার।তিন বলে তিন উইকেট নিলেও মাঝে একটি ওয়াইড দেওয়ায় হ্যাটট্রিক হয়নি বর্ষনের।