পিএসএলে দল পেলেন হেনড্রিক্স
আইপিএল নিলামে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম জমা দিয়েও দল পাননি রিজা হেনড্রিক্স। একইভাবে পিএসএল নিলামেও ৪ কোটি ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে অবিক্রীতই থেকে যান সাউথ আফ্রিকার এই ব্যাটসম্যান। তবে শেষ পর্যন্ত সময়টা একেবারে নিষ্ক্রিয় কাটছে না তার।