ইনস্টাগ্রামের ‘হাইলাইটস রিল’ বোলার হয়ে থাকতে চান ক্রেইন
মেসন ক্রেইনের লেগ স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে সোজা ব্যাটে ডিফেন্স করলেন জর্জ হিল। তবে ব্যাটে বলে করতে পারলেন না ডানহাতি এই ব্যাটার। ব্যাটকে ফাঁকি দিয়ে ক্রেইনের দুর্দান্ত ডেলিভারিতে বল আঘাত হানে স্টাম্পে। বোল্ড হয়ে ফিরতে হয় হিলকে। একই ম্যাচে দারুণ এক ডেলিভারিতে জেমস ওয়ার্টনকে বোল্ড করেন ক্রেইন।