ক্রিকেটারদের ইনজুরি নিয়ে আর আপোষ করবে না বিসিবির মেডিকেল বিভাগ
বাংলাদেশের ক্রিকেটারদের ইনজুরি ম্যানেজমেন্টের বড় দায়িত্ব থাকে বিসিবির মেডিকেল বিভাগের। তবে অনেক সময়ই এই মেডিকেল বিভাগকেই 'বলির পাঠা' বানানো হয়। বিশেষ করে কদিন আগেই লিটন দাসের ইনজুরি নিয়ে বড় প্রশ্নের মুখে পড়েছিল বিসিবির মেডিকেল বিভাগ। এবার বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যান ডা. মাহবুব আহমেদ শামীম জানিয়েছেন ক্রিকেটারদের ইনজুরির ব্যাপার আর ছাড় দেবেন না তারা।