ফিটনেস ছাড়পত্র পেলেন স্টোকস
ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই বিরতিতে বেন স্টোকস। তবে তিনি সম্প্রতি ফিটনেস ছাড়পত্র পেয়েছেন। ফলে ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাঠে নামতে তার আর কোনো বাধা নেই। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের হতাশাজনক অ্যাশেজ সিরিজের পর থেকে আর কোনো প্রতিযোগীতামূলক ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি স্টোকসের।