বিসিএল অল স্টার্স স্কোয়াডে সৌম্য-তানভির, অধিনায়ক আকবর
প্রস্তুতির ঘাটতি কাটিয়ে উঠতে পাকিস্তান সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সেরা ক্রিকেটারদের বিপক্ষে ম্যাচটি খেলবেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে ম্যাচটির জন্য ১৫ সদস্যের বিসিএল অল স্টার্স স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।