বাংলাদেশের কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, ‘এ’ প্লাসে নেই কেউ
লম্বা সময় পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার পুরস্কার হিসেবে ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে জায়গা পেয়েছিলেন তাসকিন আহমেদ। তবে এক বছর পরই শীর্ষ ক্যাটাগরি থেকে বাদ পড়লেন ডানহাতি এই পেসার। ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে তাসকিনকে রাখা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। নতুন চুক্তিতে প্রতি মাসে ৮ লাখ টাকা বেতন পাবেন।