লর্ডস টেস্ট থেকে ছিটকে গেলেন প্রাতিকা, বদলি প্রিয়া
হাঁটুর চোটে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন প্রাতিকা রাওয়াল। ফলে ১০ জুলাই থেকে শুরু হওয়া লর্ডস টেস্টে খেলা হচ্ছে না ডানহাতি টপ অর্ডার ব্যাটারের। প্রাতিকার বদলি হিসেবে ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন প্রিয়া পুনিয়া।