লো স্কোরিং ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে হারালো প্রাইম ব্যাংক
ক্রিকেটার্স একাডেমিতে আগের দিন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে বৃষ্টির কারণে খেলা হয়েছিল মাত্র ১৭ ওভার। ১ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছিল প্রাইম ব্যাংক। দ্বিতীয় দিনে তারা আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সেখান থেকে তারা অল আউট হয়েছে মাত্র ১৬৫ রান করে। সেই রানও তাড়া করে জিততে পারেনি রূপগঞ্জ টাইগার্স। তারা বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ১২৫ রানের বেশি করতে পারেনি।