প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মাসখানেক আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। জুনে ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।