নাহিদ-তাসকিনদের প্রশংসায় মার্শ, টি-টোয়েন্টির আগেও করছেন সমীহ
পুরো ওয়ানডে সিরিজেই বাংলাদেশের পেসারদের তোপ সামলাতে হয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন নাহিদ রানা। পরের ম্যাচে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান অজিদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন। শেষ ম্যাচে বাংলাদেশ জিততে না পারলেও অস্ট্রেলিয়ার ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন শরিফুল ইসলাম।