শামীমের ‘নো লুক’ শট আটকাতে চায় নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তাওহীদ হৃদয়। তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে। তিনি শেষদিকে নেমে ১৩ বলে ৩১ রানের ক্যামিও খেলেছিলেন। মেরেছিলেন দুটি ছক্কা ও ৩টি চার।