‘দেশপান্ডের ওপর ভরসা রেখে বড় ঝুঁকি নিয়েছে পরাগ’
গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে ১১ রান ডিফেন্ড করে রাজস্থান রয়্যালসকে টানা দ্বিতীয় জয়ের স্বাদ এনে দিয়েছেন তুষার দেশপান্ডে। ইনিংসের শেষ ওভারে তার এই দৃঢ় মানসিকতার বোলিং সবার নজর কেড়েছে সবার। তবে দেশপান্ডের পারফরম্যান্সের পাশাপাশি পেসারের ওপর আস্থা রাখার জন্য অধিনায়ক রিয়ান পরাগকেও প্রশংসায় ভাসিয়েছেন রাজস্থান রয়্যালসের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।