হৃদয়-তাইবুরের হাফ সেঞ্চুরিতে মোহামেডানের দ্বিতীয় জয়
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ব্রাদার্স ইউনিয়নকে পাঁচ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম রাউন্ডের পর ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডেও জয় পেয়েছে তাওহীদ হৃদয়ের দল। এ দিন হাফ সেঞ্চুরি পেয়েছেন হৃদয় এবং তাইবুর রহমান।