১২ তারিখের পর পাকিস্তান ইউ-টার্ন নেবে, দাবি চেতন শর্মার
বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে বলে দাবি ভারতের সাবেক পেসার ও বিসিসিআইয়ের প্রধান নির্বাচক চেতন শর্মার। তিনি মনে করেন ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরই পাকিস্তান ইউ টার্ন নেবে।