এলপিএল থেকেও সরে দাঁড়ালেন গুরবাজ
সরাসরি চুক্তিতে দল পেলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। পিএসএলের পর লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকেও সরে দাঁড়ালেন আফগানিস্তানের তারকা ব্যাটার। দেশের ঘরোয়া ক্রিকেটে খেলার জন্যই এলপিএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গুরবাজ।