ক্রিকেটকে বিদায় জানালেন কার্ন শর্মা
আন্তর্জাতিক ও ভারতীয় ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় লেগ স্পিনার কার্ন শর্মা। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার শনিবার (২২ আগস্ট) রাতে অবসরের সিদ্ধান্ত জানান। উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে কানপুর সুপারস্টার্স ও মিরাট ম্যাভেরিক্সের ম্যাচের পর তিনি জানান, আগামী ২৫ আগস্ট লক্ষ্ণৌ পর্বের ম্যাচ শেষ করেই খেলোয়াড়ি জীবনের ইতি টানবেন।