নির্বাচন নিয়ে এনএসসির তদন্ত, উদ্বেগ প্রকাশ করল বিসিবি
২০২৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সেখানে অনিয়মের অভিযোগ তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) যে কমিটি গঠন করেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। সোমবার তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিষয়টি অনানুষ্ঠানিকভাবে আইসিসির নেতৃত্ব পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।