আয়ারল্যান্ড ক্রিকেটে নতুন ২ ভূমিকায় জয়েস
আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এড জয়েস। দায়িত্ব নিয়েই কাজ শুরু করেছেন তিনি। জাতীয় দলের পাশাপাশি দেশটির পুরুষ ক্রিকেটের প্রতিভা বিকাশের পথেও সরাসরি কাজ করবেন সাবেক এই ক্রিকেটার।