নাহিদের না খেলতে পারাটা সত্যিই হতাশাজনক: ইয়ান বিশপ
২০২৬ সালটা স্বপ্নের মতোই কাটছিল নাহিদ রানার। টেস্ট, ওয়ানডে কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ, মাঠে নামলেই যেন বল হাতে ঝড় তুলছিলেন। ঘরের মাঠে পাকিস্তান, নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াকে গতি নাস্তানাবুদ করে বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসেন নাহিদ। এর মাঝেই ঐতিহাসিক অস্ট্রেলিয়া সিরিজের সূচি চূড়ান্ত হবার পর অস্ট্রেলিয়ার মাটিতে নাহিদকে বোলিং করতে দেখার দিন গুনতে থাকেন সবাই।