নাসিমকে ২ কোটি রুপি জরিমানা, পিসিবির সমালোচনায় ইউনিস
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন নাসিম শাহ। তবুও ডানহাতি পেসারকে দুই কোটি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন ঘটনায় বোর্ডের সমালোচনা করেছেন ইউনিস খান। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মনে করেন, সতর্কবার্তা বা কম খরচ দিয়ে মিটিয়ে ফেলতে পারতো বোর্ড।