‘স্যামসন বিশ্বকাপের সেরা, সূর্যবংশীকে ধৈর্য ধরতেই হবে’
ভারতের উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসনের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে আলোচনা বাড়লেও তাকে এখনই একাদশ থেকে বাদ দেওয়ার পক্ষে নন দেশটির সাবেক ক্রিকেটার সাবা করিম। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে তরুণ বৈভব সূর্যবংশীর পরিবর্তে উদ্বোধনী জুটিতে স্যামসনকেই সুযোগ দিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।