সানরাইজার্সকে বয়কটের ডাক, আবরার কী মুস্তাফিজের ভাগ্য বরণ করবেন?
ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি থাকায় দ্য হান্ড্রেডে পাকিস্তানের ক্রিকেটাররা দল পাবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল। অথচ ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্টে পাকিস্তানের আবরার খেলার সুযোগ পেলেন ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডসে। তবে পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিয়ে তোপের মুখে পড়েছেন কাভিয়া মারান। ফ্র্যাঞ্চাইজির মালিকের সমালোচনা করার পাশাপাশি সানরাইজার্সকে বয়কটের ডাকও দিচ্ছেন অনেকে।