আবারো কাউন্টিতে সুযোগ পেলেন সাই কিশোর
ভারতের তামিলনাড়ুর বাঁহাতি স্পিনার সাই কিশোরকে চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের বাকি মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে গ্লস্টারশায়ার। শেষ ছয় ম্যাচের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন তিনি। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতে যাচ্ছেন এই স্পিনার।