আবারও ফাইনালে উঠবো এবং শিরোপা জিতবো: শশাঙ্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে মাত্র ৬ রানে হেরে শিরোপা হাতছাড়া হয় পাঞ্জাব কিংসের। সেই হারের হতাশা এখনো ভুলতে পারেননি দলটির মারকুটে ব্যাটার শশাঙ্ক সিং। তবে এই ব্যাটার আত্মবিশ্বাসী, এবার আবারও ফাইনালে উঠবে তার দল এবং শিরোপাও জিতবে।