ছিটকে গেলেন মাফাকাও, বদলি উইলিয়ামস
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই সাউথ আফ্রিকার পেস বোলিংয়ে একের পর এক চোটের ধাক্কা। এবার চোটের তালিকায় যুক্ত হলেন তরুণ পেসার কোয়েনা মাফাকা। ডান হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।